আর্থিক পরিকল্পনা হলো বর্তমান ও ভবিষ্যতের আয়-ব্যয়ের একটি আগাম হিসাব, যার মাধ্যমে সঞ্চয় ও বিশেষ ব্যয়ের জন্য প্রস্তুত থাকা যায়। এখানে 'বিশেষ ব্যয়' বলতে বুঝায় এমন ব্যয়, যা অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির কারণে ঘটতে পারে। যেমন: আকস্মিক অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি।
কেন প্রয়োজন?
আয় বুঝে ব্যয় করা
আয়-ব্যয়ের খাত চিহ্নিত করা
জরুরি পরিস্থিতিতে অর্থের প্রয়োজন মেটানো
নিরাপদ ভবিষ্যৎ ও চাহিদা পূরণ
আয় ও ব্যয়ের সঠিক পরিকল্পনাই হলো বাজেট। বাজেটের মাধ্যমে আয় ও ব্যয়ের সমন্বয় হয়, যা আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করে।
আয় হতে সব ধরনের ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ জমা রাখাকে আমরা সঞ্চয় বলি। প্রাত্যহিক জীবনের আবশ্যক খরচের পর দিনান্তে, সপ্তাহে বা মাসশেষে উদ্বৃত্ত টাকা জমিয়ে আমরা সঞ্চয় করতে পারি।
সঞ্চয়ের প্রয়োজনীয়তা
জীবনের নানা প্রয়োজন মেটাতে
দৈব-দুর্ঘটনা বা আকস্মিক পরিস্থিতি মোকাবিলা করতে
সন্তানের উচ্চশিক্ষা বা বিদেশ গমনের খরচ মেটাতে
সামাজিক অনুষ্ঠানে (বিয়েশাদি) খরচ মেটাতে
ধর্মীয় আচার পালনে (যেমন: হজ, ওমরাহ)
বার্ধক্যকালে অন্যের মুখাপেক্ষী না হতে
ব্যবসায়িক বা ব্যবহারিক প্রয়োজনে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের শর্তে অর্থ সংস্থান করাকে বিনিয়োগ গ্রহণ বলে।
বিনিয়োগের অর্থ-মুনাফাসহ পরিশোধ করতে হয়
বিলাসিতার জন্য নয়, বরং আয়ের জন্য ও ভবিষ্যতের উন্নতির জন্যই বিনিয়োগ নেওয়া উচিত
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ নেওয়া যায়
নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করে ব্যাংক থেকে বিনিয়োগ নেওয়া যায়
বিনিয়োগের শর্তাবলি ভালোভাবে জেনে নেওয়া উচিত
সময়মতো পরিশোধ না করলে সামাজিকভাবে ও আইনগতভাবে নানা সমস্যার সম্মুখীন হতে হয়
যেহেতু ভবিষ্যৎ দায়দায়িত্ব বাড়বে, তাই বিনিয়োগ গ্রহণে সচেতনতা আবশ্যক
ভবিষ্যতে লাভের আশায় সঞ্চয়ের টাকা কোথাও ব্যবহার বা লগ্নি করাকে বিনিয়োগ বলে। বিনিয়োগ আর্থিক পরিকল্পনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সঠিক তথ্যের উপর ভিত্তি করে বিনিয়োগের সিদ্ধান্ত নিলে লাভবান হওয়া যায় এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো যায়। কোনো লোভনীয় প্রস্তাবে বা সঠিকভাবে না জেনে, না বুঝে, হুজুগে পড়ে কষ্টার্জিত অর্থ কোথাও বিনিয়োগ করা উচিত নয়।
কোথায় বিনিয়োগ করা যায়:
ইসলামী শরী‘আহ্ অনুমোদিত বন্ড: মুদারাবা বন্ড, মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড, সুকুক ইত্যাদি
ব্যাংকে স্থায়ী আমানত
স্থায়ী সম্পদ (স্বর্ণ, জমি, ফ্ল্যাট)
শেয়ার বাজার: ইসলামী শরী‘আহ্ অনুমোদিত কোম্পানিতে বিনিয়োগ করা যায়
LinkedIn
Youtube
Instagram
Twitter