আর্থিক সাক্ষরতা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বাংলাদেশ জাতীয় আর্থিক অন্তর্ভুক্তিকরণ কৌশল (এনএফআইএস-বি) এবং বাংলাদেশ ব্যাংকের কৌশলগত পরিকল্পনার একটি মূল অগ্রাধিকার। এই লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে, ২০২২ সালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আইবিবিপিএলসি একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের (এএমডি) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি পৃথক আর্থিক সাক্ষরতা বিভাগ (এফএলডি) প্রতিষ্ঠা করে।
এই বিভাগ সাধারণ জনগণ, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে মৌলিক আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং সেবা, সঞ্চয়ের অভ্যাস, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেনের নিরাপদ ব্যবহার সম্পর্কে ধারণা দিতে নিয়মিত কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। পাশাপাশি, সরাসরি পরামর্শ সেবা, ডিজিটাল সেবা প্রদর্শন, প্রচারণামূলক উপকরণ বিতরণ এবং প্রতারণা প্রতিরোধে সতর্কতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের দায়িত্বশীল আর্থিক আচরণ গঠনে সহায়তা করে।
এই উদ্যোগের মাধ্যমে আইবিবিপিএলসি গ্রাহকদের আরও সচেতন ও সক্ষম করে তুলতে চায়। এর ফলে গ্রাহক যেমন লাভবান হন, তেমনি ব্যাংকের সার্বিক মানও (CAMELS Rating) বৃদ্ধি পায়। দেশের ডিজিটাল রূপান্তর ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এই প্রচেষ্টা সহায়ক।
আরও বিস্তারিত জানতে দেখুন: বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা ওয়েবসাইট।
LinkedIn
Youtube
Instagram
Twitter