আর্থিক সাক্ষরতায় সুরক্ষিত আগামী

আর্থিক সাক্ষরতা আপনার জীবনের আর্থিক বিষয়াদিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করার একটি সামগ্রিক জ্ঞান। এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে, প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে এবং একটি সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।

আর্থিক সাক্ষরতা কেন প্রয়োজন?

এটি আপনার জীবনে যেসব ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে:

  • সঞ্চয়, বিনিয়োগ, ব্যয় এবং ধার/কর্জ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ
  • ডিজিটাল আর্থিক সেবাসমূহ ব্যবহারে দক্ষ করে তোলা
  • আর্থিক জাল-জালিয়াতি ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা
  • আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কমানো
  • বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনের আলোকে আর্থিক সেবা ও পণ্যের সামঞ্জস্য বিধান করা
  • আর্থিক জ্ঞান, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গড়ে তোলা
  • আর্থিক জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা