আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে অভিযোগ দাখিলের প্রক্রিয়া
১ম ধাপ: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শাখা সংশ্লিষ্ট অফিসার বা শাখা ব্যবস্থাপকের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ দাখিল করা।
২য় ধাপ: শাখায় নিষ্পত্তি না হলে ব্যাংকের কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্রে অভিযোগ করা।
৩য় ধাপ: ব্যাংক পর্যায়ে সমাধান না হলে বাংলাদেশ ব্যাংকের “গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র”-এ অভিযোগ দাখিল করা এবং অভিযোগপত্রে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ও শাখার নামসহ গ্রাহকের নাম, ঠিকানা ও ফোন নম্বর ও অন্যান্য প্রমাণাদিসহ অভিযোগের বিস্তারিত বিবরণ দাখিল করতে হবে।
হটলাইন নম্বর ও যোগাযোগ
ইসলামী ব্যাংক কন্টাক্ট সেন্টার নম্বর: ১৬২৫৯, ৮৩৩১০৯০, +৮৮-০২-৮৩৩১০৯০ (প্রবাস থেকে)।
বাংলাদেশ ব্যাংকের “গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র”-এর হটলাইন নম্বর ১৬২৩৬-এ কল করে।
বাংলাদেশ ব্যাংকের bb.cipc@bb.org.bd ঠিকানায় ই-মেইল করে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd-এর অভিযোগ বক্সে।
BB Complaints মোবাইল অ্যাপ ব্যবহার করে অথবা।
চিঠি মারফত নিম্নের ঠিকানায়:
মহাব্যবস্থাপক
ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়
মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
LinkedIn
Youtube
Instagram
Twitter