উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি)

জানুয়ারি ২০২৫ সালে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে "উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি" (ইডিপি) চালু করা হয়।

  • প্রথম পর্যায়: মে-জুন, ২০২৫ সালে ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমী (আইবিটিআরএ), ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন।

  • দ্বিতীয় পর্যায়: নভেম্বর-ডিসেম্বর, ২০২৫ সালে ইসলামী ব্যাংকের রাজশাহী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়, যেখানে ৪৮% অংশগ্রহণকারী ছিলেন নারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন্নাহার বেগম।