একজন SME উদ্যোক্তার সাধারণ যোগ্যতাসমূহ

  • কমপক্ষে দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা
  • বৈধ ট্রেড লাইসেন্স
  • প্রযোজ্য জামানত

তবে উদ্যোগ গ্রহণকারী ব্যক্তির ব্যবসায়িক/প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং প্রকল্পের সফলতার সম্ভাবনা বিবেচনায় নিয়ে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান একেবারে নতুন উদ্যোক্তাদেরও অর্থায়ন করে থাকে।

নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সকল শাখায় Women Entrepreneur Dedicated Desk রয়েছে; যেখান থেকে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।