এজেন্ট ব্যাংকিং: আপনার দোরগোড়ায় সেবা

দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আওতায় বাণিজ্যিক ব্যাংকসমূহ যেসব প্রতিষ্ঠান বা প্রতিনিধির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং সেবা প্রদান করে, তাদেরকে এজেন্ট ব্যাংকিং বলে। এর বৈশিষ্ট্যগুলো হলো:

  • বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত

  • সাশ্রয়ী মূল্যে হাতের কাছে/নাগালেই ব্যাংকিং সেবা

  • প্রযুক্তিভিত্তিক লেনদেন, তাই ঝুঁকি কম

  • শাখা/উপশাখার মতোই সকল সাধারণ ব্যাংকিং সেবা