CMSME হলো Cottage (কুটির), Micro (ক্ষুদ্র), Small (ছোট) ও Medium (মাঝারি) শিল্প, সেবা বা ব্যবসায়িক উদ্যোগ।
CMSME বিনিয়োগ নিতে প্রয়োজনীয় ডকুমেন্টস
হালনাগাদ ট্রেড লাইসেন্স
জাতীয় পরিচয়পত্র
ব্যবসা নিজ জমিতে হলে তার দলিল-পর্চা ও বিদ্যুৎ/টেলিফোন বিলের কপি
দোকান/ঘর ভাড়া চুক্তিনামা
করদাতা শনাক্তকরণ সার্টিফিকেট (eTIN)
মজুদ মাল ও তার বর্তমান মূল্যের তালিকা
আবেদনকারী এবং জামিনদার উভয়ের ছবি
জামিনদার ব্যবসায়ী হলে তার ট্রেড লাইসেন্সের কপি ও CIB Inquiry Form
চলমান ব্যবসা হলে বিগত ১-৩ বছরের বিক্রয় ও আর্থিক বিবরণী
প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন
মূল্য সংযোজন কর (ভ্যাট) সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
IRC ও ERC সার্টিফিকেট (আমদানি ও রপ্তানি ব্যবসার ক্ষেত্রে)
CMSME বিনিয়োগ পেতে প্রয়োজনীয় জামানত
“CMSME খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন তহবিল" এর আওতায় নতুন উদ্যোক্তাগণ উদ্যোগের প্রকৃতি, উৎপাদিত পণ্য ও সেবার বাজার বিবেচনান্তে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে সহায়ক জামানতবিহীন প্রয়োজনে ১০ (দশ) লক্ষ টাকার অধিক বিনিয়োগ পেতে পারেন। এছাড়া, SME বিনিয়োগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণত নিম্নোক্ত জামানতসমূহ প্রয়োজন হয়:
হাইপোথিকেশন (মজুদ পণ্য, যন্ত্রাংশ ইত্যাদি)
মর্টগেজ (স্থাবর সম্পত্তিসমূহ)
ব্যক্তিগত জামানত
গ্রুপ জামানত/সামাজিক জামানত
পোস্ট ডেটেড চেক (পরিমাণ উল্লেখপূর্বক)
LinkedIn
Youtube
Instagram
Twitter