ডিজিটাল আর্থিক সেবা

Bangladesh Automated Cheque Processing System (BACPS)

এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত একটি সিস্টেম যা দেশের অভ্যন্তরে চেক ক্লিয়ারিং প্রক্রিয়াকে আধুনিকীকরণ এবং স্বয়ংক্রিয় করার জন্য তৈরি করা হয়েছে। চেক, পে অর্ডার এবং ওয়ারেন্টের মতো কাগজভিত্তিক পেমেন্ট দলিলগুলোর ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ সহজতর করার জন্য BACPS-এ চেক ইমেজিং ও ট্রানজ্যাকশন (CIT) প্রযুক্তি ব্যবহৃত হয়।

BACH (Bangladesh Automated Clearing House)

  • BACH-এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং কার্যক্রম পরিচালিত হয়।

  • এর মাধ্যমে আন্তঃব্যাংক ইলেকট্রনিক ডেবিট ও ক্রেডিট লেনদেনসমূহ পরিচালিত হয়।

BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network)

BEFTN সিস্টেম ব্যবহার করে একজন গ্রাহক ইলেকট্রনিক উপায়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট হতে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহক নিজেই ঘরে বসে BEFTN লেনদেন পরিচালনা করতে পারেন।

NPSB (National Payment Switch Bangladesh)

  • NPSB নেটওয়ার্ক আন্তঃব্যাংক কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের লক্ষ্যে ব্যাংকগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে।

  • এটি ব্যবহার করে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের ATM হতে টাকা তুলতে পারেন।

  • এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের POS টার্মিনালের মাধ্যমে পণ্য/সেবার মূল্য পরিশোধ করতে পারেন।

  • ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক নিজের অ্যাকাউন্ট/কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারকে টাকা পাঠাতে পারেন।

BD-RTGS (Real Time Gross Settlement)

  • RTGS ফান্ড ট্রান্সফারের দ্রুততম ইলেকট্রনিক ব্যবস্থা।

  • এই লেনদেন ব্যবস্থায় তাৎক্ষণিক (সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে) এক ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হতে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।