ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখায় বৈদেশিক মুদ্রায় অনিবাসী চলতি ও মেয়াদি জমা হিসাব পরিচালনা করা যায় (যা অন্যান্য জাতীয়তার অনিবাসীদের জন্যও উন্মুক্ত)
এসব হিসাবের স্থিতি মুনাফাসহ বিদেশেও পাঠানো যায়
বিদেশ সফর শেষে প্রবাসীদের সঙ্গে আনা অব্যবহৃত বৈদেশিক মুদ্রা ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখায় মুদারাবা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা করতে পারেন
প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেল ও এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো যায়
প্রাপকের অনুকূলে রেমিট্যান্স/চেক/ড্রাফট/টিটি/এমটি ইত্যাদি বাংলাদেশে ব্যবসারত ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা যায়
বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলের বাইরে বৈদেশিক মুদ্রা সংগ্রহের যেকোনো পন্থা (যেমন- অবৈধ হুন্ডি কার্যক্রম) অবলম্বন Foreign Exchange Regulation Act, ১৯৪৭ (সেপ্টেম্বর, ২০১৫ পর্যন্ত সংশোধিত) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় অপরাধ
বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত তফসিলি ব্যাংক শাখা (Authorized Dealer) ও মানিচেঞ্জার থেকে বৈধভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা যায়
প্রবাসে যেতে ইচ্ছুক শ্রমজীবীগণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে “Overseas Employment Investment Scheme (স্বপ্নযাত্রা)” স্কিমের মাধ্যমে বিনিয়োগ নিতে পারবেন
LinkedIn
Youtube
Instagram
Twitter