প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবা

বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নো-ফ্রিল অ্যাকাউন্ট (NFAs) চালু করেছে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত যেকোনো ব্যাংকের শাখা/উপশাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে মাত্র ১০ টাকা প্রাথমিক জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা যায়।

বৈশিষ্ট্য:

  • এই বিশেষায়িত হিসাবটি একটি মুদারাবা সঞ্চয়ী হিসাব

  • মাত্র ১০ টাকায় এই ব্যাংক হিসাবটি খোলা যায়

  • এই হিসাবে সাধারণ ব্যাংকিং সুবিধাসমূহ পাওয়া যায়

  • সরকারি ফি ছাড়া অন্য কোনো সার্ভিস চার্জ আদায় করা হয় না

  • সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, কৃষক, শ্রমজীবী, নিম্ন আয়ের পেশাজীবী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা ব্যক্তিরা এই হিসাব খুলতে পারেন

  • চেক বই ও অল্প চার্জে ডেবিট কার্ড সুবিধা পাওয়া যায়

  • ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, সেলফিন অ্যাপ ও এমক্যাশ ব্যবহারের সুবিধাও রয়েছে

  • ইসলামী ব্যাংকে মুদারাবা ফারমার্স সেভিংস অ্যাকাউন্ট (MFSA) এবং মুদারাবা ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়িজ সেভিংস অ্যাকাউন্ট (MIESA) নামে এই হিসাবগুলো খোলা যায়

এই সকল ব্যাংক হিসাব খুলতে যা লাগে

  • ব্যাংকের নির্দিষ্ট ফর্মে আবেদন

  • জাতীয় পরিচয়পত্র/মেয়াদযুক্ত পাসপোর্ট/চেয়ারম্যান সার্টিফিকেট/ড্রাইভিং লাইসেন্স/কৃষক আইডি কার্ড

  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি

  • নমিনির জাতীয় পরিচয়পত্র ও ছবি (গ্রাহক কর্তৃক সত্যায়িত)

এই ব্যাংক হিসাবধারীগণ যেসকল সুবিধা পাবেন

  • সহজ শর্তে ও স্বল্প মুনাফায় ব্যাংক থেকে বিনিয়োগ সুবিধা

  • পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রয়োজনীয়তা যাচাই সাপেক্ষে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা

  • ২-৫ সদস্য বিশিষ্ট গ্রুপে বিনিয়োগের ক্ষেত্রে সদস্য প্রতি সর্বোচ্চ ৪ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা

  • পুনঃঅর্থায়ন স্কিমে মুনাফার হার বার্ষিক সর্বোচ্চ ৭%

  • নির্দিষ্ট শস্য/ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষি বিনিয়োগে মুনাফার হার বার্ষিক সর্বোচ্চ ৪%

  • কৃষি বিনিয়োগের ক্ষেত্রে নারী ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার

বিনিয়োগ পেতে প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদন ফর্মে পূরণ

  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

  • দুই বা ততোধিক ব্যক্তিগত গ্যারান্টি

  • পেশার প্রমাণস্বরূপ কাগজ বা ব্যাংকের চাহিদা মোতাবেক অন্যান্য কাগজপত্র