ভোক্তার ক্ষমতায়ন

আর্থিক সেবা গ্রহণে সচেতনতা

  • লেনদেনের আগে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক/রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত কিনা, তা যাচাই করে নিন

  • অতিরিক্ত মুনাফার লোভে অনুমোদনহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন না

  • কোনো দলিলে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে বুঝুন

  • গ্যারান্টর বা জামিনদার হওয়ার আগে শর্তাবলি জেনে নিন

  • আপনার ব্যাংক হিসাবের গোপন তথ্য যেমন: পিন, পাসওয়ার্ড, কার্ড নম্বর, চেক বই ইত্যাদি কাউকে দেবেন না

  • কাউকে ফাঁকা (টাকার পরিমাণ না লিখে) চেক দেবেন না

  • ক্যাশ কাউন্টার ছাড়া ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা/কর্মচারীর সাথে আর্থিক লেনদেন করবেন না

  • অনলাইনে ব্যাংকিং সেবা নিরাপদ ও সাশ্রয়ী

  • সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল বা ই-মেইলে চাকরির প্রলোভন, লটারি বা পুরস্কারের ফাঁদে পা দেবেন না

  • ব্যাংকের কাস্টমার কেয়ার কর্মকর্তা/প্রধান কার্যালয়ের কর্মকর্তা সেজে কেউ পিন/পাসওয়ার্ড চাইলে তা দেবেন না; মনে রাখবেন, ব্যাংক কখনোই এসব গোপন তথ্য জানতে চায় না

  • বাংলাদেশ ব্যাংক সরাসরি গ্রাহকের সাথে কোনো ব্যাংকিং করে না, তাই এই ধরনের কোনো প্রলোভনে প্ররোচিত হবেন না