একজন গ্রাহকের নামে নিবন্ধিত মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসাব খোলা হয় সেটিই MFS হিসাব। এই ধরনের হিসাবে গ্রাহকের টাকা ইলেকট্রনিক উপায়ে জমা থাকে। হিসাবধারী নিজের মোবাইলের মাধ্যমে MFS হিসাব ব্যবহার করে নগদ টাকা জমা-উত্তোলন, অর্থ প্রেরণ, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, পণ্য-সেবার মূল্য পরিশোধ ইত্যাদি সহজেই করতে পারবেন।
MFS হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
যেকোনো অপারেটরের একটি সক্রিয় ও রেজিস্টার্ড সিম
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি
MFS হিসাব খোলার পদ্ধতি:
MFS প্রতিষ্ঠানের নির্ধারিত এজেন্টের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি প্রদান করে
নিজের স্মার্টফোনে সংশ্লিষ্ট MFS মোবাইল অ্যাপ ব্যবহার করে
একজন ব্যক্তি প্রতিটি MFS প্রতিষ্ঠানের সাথে একটি করে MFS অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে একই প্রতিষ্ঠানে একাধিক MFS অ্যাকাউন্ট খুলতে পারবেন না
দেশের যেকোনো প্রাপ্তবয়স্ক (১৮ বছর বা তার চাইতে বেশি বয়সের) নাগরিক MFS প্রতিষ্ঠান বা তাদের এজেন্টদের মাধ্যমে MFS হিসাব খুলে এই সেবা পেতে পারেন
MFS হিসাব খোলা বা লেনদেনের জন্য স্মার্টফোন ব্যবহারের আবশ্যকতা নেই, এমনকি সাধারণ বাটন মোবাইল ফোনেও এই সেবা পাওয়া যায়
পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (PIN) বা পাসওয়ার্ড:
এটি একটি গোপনীয় নম্বর যা হিসাব খোলার পর গ্রাহক নিজে সেট করেন। পরবর্তীতে MFS হিসাবের যেকোনো লেনদেন পরিচালনার জন্য এই পিন বা পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন হয়।
মনে রাখবেন, অর্থের নিরাপত্তার স্বার্থে পিন বা পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।
এটি ইসলামী ব্যাংকের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)। গ্রাহকের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে এই হিসাব খোলা যায়। এটি ব্যবহার করে হিসাবধারী যেকোনো সময়ে নগদ টাকা জমা-উত্তোলন, অর্থ প্রেরণ, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, পণ্য-সেবার মূল্য পরিশোধ ইত্যাদি সহজেই করতে পারবেন।
এক অ্যাপে সকল ব্যাংকিং সুবিধা দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চালু করেছে CellFin। এর মাধ্যমে একজন গ্রাহক স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে নিজেই অ্যাকাউন্ট খোলা, রেমিট্যান্স গ্রহণ, ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ ও হিসাব বিবরণী জানাসহ আধুনিক ডিজিটাল প্রযুক্তিভিত্তিক সব ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
LinkedIn
Youtube
Instagram
Twitter