স্টুডেন্ট ব্যাংকিং কী?
শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সাথে ছাত্র-ছাত্রীদের পরিচিত করানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং সেবা চালু করে।
স্টুডেন্ট ব্যাংকিং হিসাব যাদের জন্য
সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অনূর্ধ্ব ২৫ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী ব্যাংকে মাত্র ১০০/- টাকা প্রাথমিক জমা প্রদান করে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা পিতা-মাতা বা বৈধ অভিভাবকের সহায়তায় অথবা ১৮-২৫ বছর বয়সী শিক্ষার্থীরা নিজে স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খুলতে পারবে।
হিসাব খুলতে যা লাগে:
শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর অনুলিপি এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র/প্রত্যয়ন পত্র/সর্বশেষ মাসের বেতন রসিদের অনুলিপি
অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা কিংবা আইনগত অভিভাবকের অথবা ১৮-২৫ বছর বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদ/প্রত্যয়ন পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর অনুলিপি
প্রাথমিকভাবে ন্যূনতম জমা হিসাবে ১০০ টাকা
জমানো টাকা নিরাপদ ও সুরক্ষিত থাকে
জমাকৃত টাকার উপর ব্যাংক প্রদত্ত আকর্ষণীয় মুনাফা (যদি লাভ হয়)
ডেবিট কার্ড ব্যবহার করে দেশের যেকোনো জায়গা থেকে টাকা উত্তোলনের সুযোগ
ফ্রি ইন্টারনেট ব্যাংকিং ও ফ্রি এসএমএস ব্যাংকিং সুবিধা
বৃত্তি/উপবৃত্তির টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে সহজে গ্রহণ
ঝামেলাহীন উপায়ে স্কুলের বেতন/ফি পরিশোধ
শিক্ষা বীমা গ্রহণের সুযোগ
উচ্চশিক্ষার জন্য বিনিয়োগ গ্রহণের সুযোগ
স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীদের জন্য বিনিয়োগ সুবিধা
ছাত্রজীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল হতে শিক্ষার্থীদের জন্য রয়েছে একক নামে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণের সুযোগ। এক্ষেত্রে অভিভাবকের পরিশোধ গ্যারান্টি প্রয়োজন হয়। এর ধারাবাহিকতায়, IBBPLC শিক্ষার্থীদের জন্য চালু করেছে "Education Investment Scheme for Students (স্বপ্ন বুনন)" নামে বিশেষ বিনিয়োগ সুবিধা।
LinkedIn
Youtube
Instagram
Twitter