১. Buy 1 Get 1 Free (BOGO) অফারটি কী?
এই অফারের আওতায় একজন অতিথি একটি বুফে ডিনার ক্রয় করলে তার সঙ্গে থাকা আরেকজন অতিথি সম্পূর্ণ বিনামূল্যে একই বুফে ডিনার উপভোগ করতে পারবেন।
২. অফারটি কাদের জন্য প্রযোজ্য?
এই অফারটি শুধুমাত্র ব্যাংকের নিম্নোক্ত খিদমাহ কার্ডধারী গ্রাহকদের জন্য প্রযোজ্য:
- Mastercard World Khidmah
- VISA Signature Khidmah
- VISA Priority Platinum Khidmah
- VISA Platinum Khidmah
৩. অফারটি কোন কোন হোটেলে প্রযোজ্য?
এই অফারটি শুধুমাত্র ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ নির্বাচিত ৫-তারকা মানের হোটেলসমূহে প্রযোজ্য।
৪. অফারটি কি সবসময় Buy 1 Get 1 Free থাকে?
না, অফারটি সবসময় Buy 1 Get 1 Free নয়; বিশেষ ক্ষেত্রে Buy 1 Get 2/3/4 Free অফারও প্রযোজ্য হতে পারে।
৫. অফারটি কতদিন এবং কোন কোন দিনে প্রযোজ্য?
অফারটি সারা বছর জুড়ে প্রযোজ্য। তবে নির্দিষ্ট দিন বা ব্ল্যাকআউট ডেট হোটেলভেদে প্রযোজ্য হতে পারে।
৬. বুফে ডিনারের সময়সূচি কী?
প্রতিটি হোটেলের নিজস্ব ডিনার টাইমিং অনুসারে সাধারণত সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত প্রযোজ্য।
৭. একজন গ্রাহক একবারে কতজনের জন্য অফার নিতে পারবেন?
একটি কার্ড দিয়ে সাধারণত একবারে সর্বোচ্চ ২ জনের জন্য (১+১) এই অফার গ্রহণ করা যাবে।
৮. অগ্রিম বুকিং (Reservation) কি প্রয়োজন?
হ্যাঁ, অধিকাংশ হোটেলের ক্ষেত্রে অগ্রিম রিজার্ভেশন বাধ্যতামূলক। বুকিংয়ের সময় অবশ্যই অফারের বিষয়টি উল্লেখ করতে হবে।
৯. Takeaway বা Room Service-এ কি অফারটি প্রযোজ্য?
না, এই অফারটি শুধুমাত্র হোটেলের রেস্টুরেন্টে Dine-in বুফে ডিনারের ক্ষেত্রে প্রযোজ্য।
১০. শিশুদের ক্ষেত্রে অফারটি কীভাবে প্রযোজ্য?
শিশুদের ক্ষেত্রে হোটেলের নিজস্ব Child Policy অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে। BOGO অফার সাধারণত প্রাপ্তবয়স্ক অতিথিদের জন্য প্রযোজ্য।
১১. অন্য কোনো ডিসকাউন্ট বা প্রোমোশনের সাথে কি অফারটি সমন্বয় করা যাবে?
না, এই অফারের সাথে অন্য কোনো ডিসকাউন্ট বা প্রোমোশন একত্রে প্রযোজ্য নয়।
১২. অফার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কার?
এই অফারের চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাংক ও সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের উপর সংরক্ষিত।
----------------------- সমাপ্ত -------------------------
LinkedIn
Youtube
Instagram
Twitter